গ্যাস ও এসি বিস্ফোরণে ২ পরিবারের ১৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে ও কেরানীগঞ্জ মডেল টাউনে একটি বহুতল ভবনের এসি বিস্ফোরণে দুইটি পরিবারের ১৪ জন দগ্ধ হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে পৃথক ঘটনা দুটি ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মিডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢামেক সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকেহিরাজিল এলাকার একটি টিনসেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন, তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫)। এছাড়াও হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা সম্পর্কে দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছে। তাহেরা খাতুনকে ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, টিনসেড বাড়িতে ভাড়া থাকেন দুইবোন আসমা ও সালমার পরিবার। সাথে তাদের মাও থাকেন। বাড়িটির পাশ দিয়ে গ্যাস লাইনের পাইপ রয়েছে। সেখান থেকেই গ্যাস লিক হয়ে বিস্ফোলন ঘটলে বাস