কক্সবাজারের টেকনাফের ১২ জেলেকে আরাকান আর্মি নাফ নদী থেকে আটক করে নিয়ে গেলো। আটক জেলেরা সাগর থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন।
শনিবার দুপুরের দিকে নাফ নদীর মোহনা টেকনাফ নাইক্ষ্যং দিয়া ওপারের মিয়ানমার সীমান্তের অংশ থেকে তাদের আটক করেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন জেলে রহমত উল্লাহ।
আটকরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপের বাসিন্দা, মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আà

