রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাশালী মহলের চাপের কারণে গত কয়েক বছরে এসএসসি-এইচএসসি পরীক্ষার জন্য প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোথাও কোথাও আবার যথাযথ প্রয়োজন থাকা সত্ত্বেও কেন্দ্র স্থাপন করা হয়নি। ফলে পরীক্ষার্থীদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি পরীক্ষা পরিচালনায় নানারকম সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিদ্যমান কেন্দ্রগুলো পুনঃর্র্নিধারণের উদ্যোগ নিয়েছে। যোগাযোগব্যবস্থা, অবকাঠামো, নিরাপত্তা, শিক্ষার্থী অনুপাতে কেন্দ্র বণ্টনসহ নানা বিষয় বিবেচনা করে নতুন

