ডাকসু নির্বাচন, ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে প্যানেল নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র জোটের প্রার্থীরা। আনুষ্ঠানিকভাবে চলছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা তুলে ধরছেন তাদের ইশতেহার। ইশতেহারে স্থান পাচ্ছে শিক্ষার্থীদের আবাসন সংকট, স্বাস্থ্য সম্মত খাবার নিশ্চিতকরণ, নিরাপদ ক্যাম্পাস, গবেষণা ভিত্তিক কারিকুলামসহ নানান বিষয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সংবাদ সম্মেলনে দশ দফা ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি)প্রার্থী আবিদুল ইসলাম খান। ছাত্রদলের ইশতেহার পর্যালোচনা করে দেখা গেছে, আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস, নারী শিক্ষার্থীদের নিরাপত্à