বেনাপোলে বিএনপি কর্মিকে গলা কেটে হত্যা

বেনাপোল পোর্ট থানার ছোট্র আঁচড়া গ্রামে আজ শুক্রবার ভোরে মিজানুর রহমান(৪৫) নামে এক বিএনপি কর্মিকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা । নিহত মিজানুর রহমান স্থানীয় হানিফ সর্দারের ছেলে। ঘটনা স্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মিজানুর রহমান পেশায় ছিলেন একজন গরু ব্যবসায়ী।
নিহত মিজানুর রহমানের ছোট্র ভাই খায়রুল ইসলাস জানান ভোরে দিকে আমার ভাই ঘর থেকে বাহির হয় কাজে যাওয়ার জন্য। ঘর থেকে বেরুলেই দুবৃর্ত্তরা তাকে ধরে গলা কেটে হত্যা করে ঘটনা স্থল ত্যাগ করে। পরে ঘর থেকে বাড়ির লোকজন বাহিরে এসে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার এস আই রাশেদ বলেন লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বেনাপোল পৌর বিএনপির (ছোট্র আঁচড়া গ্রাম) ৮নং ওয়ার্ড এর সাধারন সমà§