পাট ধুয়ে নারীরা মুজুরি পাচ্ছে পাটসোলা

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় পাট ধুয়ে নারীরা মুজুরি পাচ্ছে পাট সোলায়। গ্রামীণ দরিদ্র পরিবারের একজন নারী ভরদিনে ষাট থেকে সত্তর মুঠো জাগ আসা পাট এড়ান বলে জানা যায়। এক মুঠো পাটসোলার দাম এখন আট থেকে দশ টাকা বলে জানা গেছে।
জেলার বিভিন্ন এলাকায় এখন মাঠে পাট কাটা, খাল-বিলে পাট ধোয়া হচ্ছে। গৃহস্থরা তাদের আবাদের পাট ধোয়ায় দিন হাজিরায় গ্রামের মজুরদের নিচ্ছেন। একজন মজুরের দিনের দাম এখন সাড়ে ৫ থেকে ৬ শত টাকা । দিনমজুর ইদ্রিস আলী জানায়।
এদিকে উপজেলার বিভিন্ন গ্রামের মধ্যবিত্ত ও গরীব ঘরের অনেক নারী নিজ এলাকায় গৃহস্থ কৃষকদের পাট এড়ানোর কাজ করেন। তারা টাকা নিয়ে পাট এড়ানোয় মজুরী খাটেন না। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে পাট এড়ানোকালে নারীদের সাথে কথা বলে জানা গেছে মজুরীতে টাকা না নিয়ে পাটসোলা নিয়ে পাট এড়ানো কাজ করছেন। এরা খাল বিল থেকে জাগ দেওয়া পাট শুকনায় তুলে এক মুঠো পাট এড়ানোর বিনিময়ে এক মুঠো পাটসোলা নিচ্ছেন। আয়েশা খাতুন, হালিমা বেগম সহ বেশ কয়েক জন নারী বলেন বাড়ীর বেড়ার কাজে কিংবা রান্না ঘরের বেড়া দেওয়ার জন্য বাড়ীতে বসে না থেকে পাট এড়িয়ে দিয়ে পাটসোলা নিচ্ছেন। আবার কেউ কেউ বলেন রান্নাবান্নার জন্য চুলায় আগুন ধরানোর জন্য পাটসোলা বেশী দরকার ও ভালো হয়। এর জন্য পাটসোলা নেওয়ার বিনিময়ে পাঠ এড়িয়ে দিচ্ছেন।
কাজিপুরের উপজেলার শুভগাছা গ্রামের কোহিনূর খাতুন বলেন, রান্নাবান্না করতে চূলায় আগুà