মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে দুই জন গণপিটুনির শিকার হয়েছেন। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। অন্যজনকে পুলিশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহতের নাম ইয়ামিন (২৩)। তিনি ঢাকা উদ্যান এলাকার মাহবুবের ছেলে। গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরসখিনা এলাকায়। আহত হওয়া অপর জনের নাম ফাহিম। সোমবার বিকাল তিনটার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ১২ নম্বর রোড এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরের ওয়াকওয়েতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, স্থানীয় উত্তেজিত জনতা ছিনতাই করার সময় দুইজন অজ্ঞাতনামা ছিনতাইকরীকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা যান। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। আহত যুবকের নাম ফাহিম।
তিনি আরও জানান, এই ঘটনায় যার মোবাইল ছিনতাই হয়েছিল তার মোবাইলটি উদ্ধার হয়েছে এবং মোহাম্মদপুর থানায় এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ে হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments