রাজধানীতে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি উদ্ধার গ্রেফতার ২

রাজধানীর ফার্মগেট ও মালিবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি সেট ও যন্ত্রাংশ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় অবৈধ আমদানিকারকসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, বোয়াফাং হ্যান্ডি নামে অনলাইন পেজের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ওয়াকিটকি বিক্রয়কারী আনিকুল ইসলাম নাঈম (৩৫) ও তার সহযোগী সাব্বির আহমেদ (২৫)। তাদের কাছ থেকে ৫৮টি ওয়াকিটকি সেট, ২৯০টি ব্যাটারি, ৫৯৫টি চার্জার, ২৫০টি ক্লিপ ও ২৫০টি ফিতা উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী অনলাইনের মাধ্