কাতারে হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল

কাতারে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। বিবিসির এক খবরে বলা হয়েছে, ইসরাইলি নিরাপত্তা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে আইডিএফ ও আইএসএ ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। তবে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
হামাস জানিয়েছে, তাদের যে নেতারা দোহায় ইসরাইলের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন, তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাতারের দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ধোয়া উড়তে দেখা গেছে বলে বার্তা সস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে। ইসরাইলি কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে, হামাসের শীর্ষ আলোচক খলিল আল-হাইয়া সহ শীর্ষ হামাস নেতারা এ হামলার লক্ষ্য ছিল।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ড. মাজেদ আল আনসারি ওই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই হামলা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও কাতারে অবস্থানকারীদের জন্য ‘গুরুতর হুমকি’। তিনি জানিয়েছেন, কাতারের রাজধানী দোহার যে স্থানে হামলা চালানো হয়েছে, সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা বসবাস করতেন।
প্রসঙ্গত, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি আনার প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার। এ অবস্থায় দোহায় এ হামলা দুই পক্ষের আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি আল জাজিরাকে বলেছেন, দোহায় ইসরাইলি হামলার বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে কোনও মন্তব্য করা হচ্ছে না। পরিস্থিতি কীভাবে এগোয়, তারা সেদিকে নজর রাখছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments