আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের অভিনন্দন জানান ও তাদের পুরস্কৃত করেন।

এ বছর চ্যাম্পিয়ন হয়েছে বিতর্কে বিএএফ শাহীন কলেজ বগুড়া, কুইজে বিএএফ শাহীন কলেজ যশোর, গণিতে (মাধ্যমিক) বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, গণিতে (উচ্চ মাধ্যমিক) বিএএফ শাহীন কলেজ ঢাকা, বিজ্ঞানে (মাধ্যমিক) বিএএফ শাহীন কলেজ ঢাকা, বিজ্ঞানে (উচ্চ মাধ্যমিক) বিএএফ শাহীন কলেজ ঢাকা, স্পেলিংয়ে (মাধ্যমিক) বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ ও স্পেলিংয়ে (উচ্চ মাধ্যমিক) বিএএফ শাহীন কলেজ ঢাকা। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি ও মেডেল প্রদান করেন।
আইএসপিআর



