স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব এবং দেশের আর্থিক খাতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব অর্থসচিব এম মতিউল ইসলাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। বৃহস্পতিবার সকালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আজ শুক্রবার জুমার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
অর্থসচিব এম মতিউল ইসলামের কর্মজীবন শুরু হয় ১৯৫২ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার মাধ্যমে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশের প্রথম অর্থসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় যুদ্ধবিধ্বস্ত দেশের ভঙ্গুর আর্থিক কাঠামো

