মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠার পর তাকে গ্রেফতার এবং জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে তার মুক্তি ও বিপক্ষে শাস্তির দাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
রবিবার সকালে মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তৌহিদী জনতা ও একদল আলেম-ওলামার বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা ডাকঘরের সামনে সমাবেশ করে। একই সময়ে ভিন্ন স্থানে আবুল সরকারের ভক্তরা তার মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে। এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে হামলা ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছে।

আহতরা হলেন- সিংগাইর উপজেলার তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম, হরিরামপুর উপজেলার ঝিটকার এলাকার জহুরুল ইসলাম ও শিবালয় উপজেলার সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাম

