ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১,আহত ৩

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহিন (২৮) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার রাত ২টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। এতে আরো তিন যুবক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে চুরি করতে এসেছে, এমন সন্দেহে পাঁচজনকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। এর মধ্যে একজন পালিয়ে গেলেও বাকি চারজনকে গণপিটুনি দেন স্থানীয়রা।

এতে গুরুতর আহত হন শাহিন সিকদার নামে এক যুবক । পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল ক