spot_img

ট্রাস্ট ব্যাংক ও বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই স্বাক্ষরের মাধ্যমে দেশে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হল। ট্রাস্ট ব্যাংকের স্থিতিশীল আর্থিক শক্তি এবং স্টার্টআপ খাতের উদ্যম ও সৃজনশীলতাকে যুক্ত করে এই চুক্তি তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

ট্রাস্ট ব্যাংকের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এসএমই ডিভিশন সাদাত আহমাদ খান এবং বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মিস আইভি হক রাসেল এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান জামান চৌধুরী, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ এবং উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে পুঁজির অ্যাক্সেস, কৌশলগত পরামর্শ, সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি এবং ব্যবসায়িক প্রস্তুতি সহায়তা প্রদান করা হবে। যৌথ উদ্যোগটি দেশের নতুন উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনী ব্যবসার বিকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই সহযোগিতা তরুণ উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং স্টার্টআপ বৃদ্ধিকে ত্বরান্বিত করবে, যা ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments