ফোন নম্বর, এনআইডি ও ছবি না থাকলেও পুলিশ ঘাতক গৃহকর্মীকে গ্রেফতার করে

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য। বাসা থেকে দুই হাজার টাকা চুরিকে কেন্দ্র করে শুরু হওয়া গৃহকর্মী আয়েশার উপর সন্দেহ একপর্যায়ে রূপ নেয় নৃশংস হত্যাকান্ডে। টাকা ফেরত না দিলে ঘাতক গৃহকর্মীকে পুলিশে দেয়ার ভয় দেখানো হয়। আর এতেই ঘটনার দিন নাইট গার্ড স্বামী রাব্বীর নিজের নিরাপত্তার জন্য রাখা সুইচ গিয়ার ছুরি নিয়ে কাজে গিয়েছিলেন আয়েশা।

কাজ শুরু করার পর আবারও টাকা চুরির কথা উঠলে পেছন থেকে ছুরি মেরে বসেন আয়েশা। এরপর মৃত্যু নিশ্চিত করতে একের পর এক ছুরিকাঘাত করতে থাকেন। ধস্তাধস্তির শব্দে লায়লা আফরোজের মেয়ে নাফিসা লাওয়াল