প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউন‚স ইনকিলাব মঞ্চের আহŸায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর সবাইকে ধৈর্য ও সংযমের আহŸান জানিয়ে বলেছেন, এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রæত আইনের আওতায় আনা হবে। আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তিনি শোককে শক্তিতে পরিণত করার আহŸান জানান। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্বে নেবে রাষ্ট্র।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের কাছ থেকে বৃহস্পতিবার রাতে দেশটির জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর পাওয়ার তথ্য দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন-এই দোয়া করি।’ হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘তার পà§

