ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির

রাষ্ট্রীয় গণপরিবহন ট্রেনের ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। গতকাল রবিবার সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এই আহŸান জানান।

বিবৃতিতে বলা হয়, রেল কর্তৃপক্ষ ঢাকা–কক্সবাজারসহ পূর্বাঞ্চল রেলের ছয়টি রুটে ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছে, যা গত শনিবার থেকে কার্যকর হয়েছে।

বিভিন্ন রেলসেতুর মাশুল বাড়িয়ে পূর্বাঞ্চল রেলের যাত্রীভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে হঠকারী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এসব রুটে গত ১৩ বছরে পাঁচ দফা ভাড়া বাড়ানো হয়েছে।

জাতীয় কমিটির নেতারা বলেন, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ইতোমধ্যে কষ্টকর হয়ে উঠেছে। এ অবস্থায় আকস্মিকভাবে