যুবক নিহতের ঘটনা ‘আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস’

রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার রাত ৭টা ১০ মিনিটে মগবাজার ফ্লাইওভার থেকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের ছোড়া বিস্ফোরক দ্রব্যের আঘাতে সিয়াম মজুমদার নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। নিহত সিয়াম স্থানীয় একটি মোটরকার ডেকোরেশন দোকানে কর্মরত ছিলেন।

তিনি বলেন, ঘটনার সময় সিয়াম মগবাজার নিউ ইস্কাটন রোডে অবস্থিত কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওপর থেকে ছোড়া বিস্ফোরকটি তার শরীরে আঘাত হানে। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত সংগ্রহ করা হয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবা