তারেক রহমান বললেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’

গতকাল বৃহস্পতিবার তারেক রহমান রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় জনসমুদ্রের সামনে মঞ্চে দাঁড়িয়ে সুদীর্ঘ ১৭ বছর পরে স্বদেশে প্রত্যাবর্তন করতে পারায় আল্লাহ রাব্বুল আ’লামিনের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করে বলেছেন,তাঁর অসীম রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভ‚মিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়,আপনাদের ভালোবাসায়।

আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই,তাহলে ইনশাআল্লাহ এই লক্ষ-কোটি মানুষের প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারবো। একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চ