কদমতলীতে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজধানীর কদমতলীতে পূর্ব শত্রুতার জেরে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মো: সাহাবুদ্দিন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে কদমতলী থানাধীন পূর্ব মুরাদপুর আদর্শ রোডে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যবসায়িক কাজ শেষে ওই ব্যবসায়ী বাড়ির উদ্দেশে রওনা হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কদমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাফায়েত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রæতার জেরেই এই হত্যাকাÐ সংঘটিত হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আর