পৌষের আবহাওয়ায় কনকনে ঠান্ডা বাতাস চলছে। ভোরের আলোয় কুয়াশার ছোঁয়া শীতের জানান দিচ্ছে। সেই বার্তা দিনাজপুর চিরিরবন্দরে শীতের আয়োজন হিসেবে পিঠার দোকানে ছেঁয়ে গেছে উপজেলার গ্রামের অলিগলি ও বিভিন্ন মোড়। সকালে কিংবা বিকালে বের হলেই উপজেলার মোড়ে মোড়ে পিঠার অস্থায়ী দোকান। মহিলা-পুরুষদের তৈরি গ্রামবাংলার শীতকালীন ঐতিহ্যবাহী রকমারি পিঠার পসরা ভোক্তাদের আকৃষ্ট করে।
সেখানে ভীড় করছে পিঠাপ্রেমী নানা বয়সী মানুষ। দোকানিরাও ব্যস্ত সময় পার করছেন। এসব দোকানে মাটির চুলায় কিংবা গ্যাসের চুলায় বানানো হচ্ছে চিতই, ভাপা, পুয়া এবং লুচিপিঠা। সঙ্গে রয়েছে হরেক পদের মুখরোচক ভর্তা।
তবে, চিতই পিঠার চেয়ে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছে ভাপা পিঠা। এই ভাপা পিঠার মূল আকর্ষণ এর সঙ্গে দেওয়া ভর্তা। বিশেষ করে সরষে, কাঁচা মরিচ ও ধনেপাতার ভর্তা জিভে জল এনে দেয়।
“রাতের ভেজানো আঠা, সকাল

