রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী-নন্দনগাছী স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন ভাঙার কারনে ৪০ মিনিট দেরিতে ছেড়েছে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটেছে। অপর দিকে এই ঘটনার কারনে রাজশাহীর সারদা স্টেশনে দাঁড়িয়ে ছিল মহানন্দা এবং আড়ানী স্টেশনে দাড়িয়ে ছিলো ঈশ্বরদী কমিউটার ট্রেন। এ ঘটনায় তিনটি ট্রেনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তবে শুক্রবার সকালে জনৈক এক ব্যাক্তি রেললাইন ভাঙা দেখতে পেয়ে তাৎক্ষনিক আড়ানী স্টেশন মাস্টারকে বিষয়টি অবগত করেন। এ ঘটনায় ভাঙ

