রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচ চীনা নাগরিক, টেলিগ্রাম প্রতারক চক্রের সদস্যসহ আটজনকে গ্রেফতার করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের ৫০ হাজার সিম ও অবৈধ ভিওআইপি সামগ্রী জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। তবে, কোথায়, কখন ও কাদের কাদের গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিভিন্ন অপারেটরের ৫০ হাজারেরও বেশি সিম, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি সামগ্রী জব্দ করেছে ডিবি। এ সময় পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্যকেও গ্রেফতার করা হয়।


