বাগমারায় সেনাদের হাতে ওয়াকিটকি ও অস্ত্রসহ গ্রেপ্তার সিক্স স্টার বাহিনীর দুই সদস্য

রাজশাহীর বাগমারায় অস্ত্রসহ গ্রেপ্তার বহুল আলোচিত সিক্স স্টার বাহিনীর দুই সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৩ জানুয়ারি (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ আদালতে তাদের জামিন হয়। ঐদিনই তারা কারাগার থেকে মুক্তির পর সন্ধ্যায় এলাকায় ফিরেন। এ ঘটনায় আদালতপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায়, গত ২৩ জানুয়ারি (শুক্রবার) ভোরে সেনাবাহিনীর মেজর আসিফ রায়হানের নেতৃত্বে অভিযানিক দল বাগমারার তাহেরপুর থেকে ‘সিক্স স্টার’ বাহিনীর সদস্য ও স্থানীয় যুবদল কর্মী আব্দুল হালিম এবং আবু বাশারকে একটি পয়েন্ট ২২ বোরের এয়ার রাইফেল ও একটি আধুনিক ওয়াকিটকিসহ গ্রেপ্তার করেন। ঐদিন দুপুরে তাদের অস্ত্রসহ বাগমারা à