spot_img

সরকারী কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জে আহত ৩০

সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় রাজধানীর বাংলামোটর মোড়ে গতকাল শুক্রবার বিক্ষোভকারী সরকারী কর্মচারীদের উপর উপর লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্যাস ছুড়েছে পুলিশ। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, প্রধান উপদেষ্টার নিরাপত্তা জনিতকারণে এই এলাকায় সভা-সমাবেশ- জমায়েতের ক্ষেত্রে আগে থেকেই ১৪৪ ধারা করা হয়। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিক্ষোভ কর্মসূচি পালন করায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ি সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন কয়েকশ সরকারি চাকরিজীবী। এরপর সেখান থেকে থালা-বাসন হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।

সকাল সোয়া ১১টার দিকে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশের চেষ্টা করে আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতার্কির সৃস্টি হয়।

এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে চলে যায় পুলিশ-আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোঁড়ে পুলিশ। তাৎক্ষণিকভাবে কিছুটা ছত্রভঙ্গ হলেও পরে তারা আবার একত্রিত হন। তারা যমুনার দিকে এগিয়ে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আবার বাধা দেয় পুলিশ। এ পর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়তে শুরু করে। কয়েক দফায় টিয়ারগ্যাস ছোড়া হলেও আন্দোলনকারীরা যমুনার দিকে এগিয়ে যান।

এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মুহুর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। আশপাশ এলাকায় আতঙ্ক ছড়ায়। সড়কে ব্যরিকেড দেওয়া হয়। এতে যান জটের সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বেলা ১২টার পর ডিএমপি কমিশনারের উপস্থিতিতে অ্যাকশনে যায় পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার ডিসি) মো. মাসুদ আলম বলেন, আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তিন দফা আদায়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। পুলিশি বাধা পেরিয়ে যমুনার সামনে এসে অবস্থান নেয় তারা।
এরপর বেলা ১২টার দিকে আন্দোলনকারীদের উপর চড়াও হয়ে তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এ অবস্থায় আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে সরে যায়। অপর অংশটি যমুনার আশপাশে অবস্থান অব্যাহত রাখে। এরপরও সংঘর্ষ চলতে থাকে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে দ্রুত মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের। তবে তাদের উপস্থিতিতেই দফায় দফায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় এলাকায় ভিতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। চরম আতঙ্কে মানুষ দিগবিদিগ ছুটাছুটি করে। আশপাশের সড়কে যাত্রীবাহি বাসসহ অন্যান্য পরিবহনের যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হলে পরিস্থিতি অনেকটাই কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এরপর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে যান চলঅচল স্বাভাবিক হতে শুরু করে।

আন্দোলনকারীদের দাবি ঃ
এর আগে দাবি আদায় টানা তিনদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। গত বৃহস্পতিবারও চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা।

আন্দোলনকারীরা বলেন, আগে থেকেই দাবি আদায়ে আন্দোলন করছেন তারা। সময় বাড়িয়ে এখন ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন তারা। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশে সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত অফিসে এই কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বড় জমায়েতের আগাম ঘোষণা দিয়ে রেখেছিলেন তারা।

৬ প্লাটুন বিজিবি মোতায়েনঃ
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। গতকাল শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো.শরীফুল ইসলাম যমুনার নিরাপত্তায় বিজিবি মোতায়েনের তথ্য নিশ্চিত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments