দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, দুদকের আবেদনে উল্লেখ করা হয়, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান। দুদক জানতে পেরেছে অনুসন্ধানচলাকালে আইনগত প্রক্রিয়া এড়াতে কাজী এরতেজা হাসান দেশত্যাগের পরিকল্পনা করছেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা জরুরি। আদালত এ আবেদন মঞ্জুর করে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


