রাজশাহীতে মাদক ও অবৈধ পুকুর খননের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন। বৃহস্পতিবার পবা উপজেলা হলরুমে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, সমাজে মাদক একটি বড় সমস্যা। এ সমস্যা দূর করতে মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে। একইভাবে অবৈধ পুকুর খননকারীরা যে দলেরই হোক, তাদের আটক করে আইনের আওতায় আনতে হবে।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।
সভায় বিজিবি, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


