আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ, ২৩ নেতাকর্মী আটক

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে ও হত্যার বিচারের দাবিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রাজধানীর বাড্ডা, নতুন বাজার, রামপুরা, আফতাবনগর, কাফরুল, ধানমন্ডি, পশ্চিম ধানমন্ডি এলাকায় মিছিল ও সমাবেশ হয়। বাড্ডায় ‘ফ্রি নেশন’ নামের একটি ব্যানাওে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রামিসা হত্যার তীব্র নিন্দা জানায়। সেখান থেকে একটি মিছিল বের হয়ে বাড্ডা হোসেন মার্কেটের সামনের রাস্তায় যেতে দেখা যায়।

এর মধ্যে ধানমন্ডি এলাকায় মিছিল বের করলে, পুলিশ সেখান থেকে ৩২ জনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে মিছিলের চেষ্টা করার সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের ৩২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মী রয়েছেন।

ধানমন্ডি ৩২ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলের চেষ্টা কালে ৩২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন। যারা ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এডিসি আরো বলেন, নিষিদ্ধ সংগঠনের অপচেষ্টা প্রতিরোধে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আটকের বিষয় জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিল। আটককৃতদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments