অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে মো. বাবুল (৩৬) নামের একাধিক অস্ত্র মামলার এক আসামিকে ফের অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বাবুলের বাড়িতে তল্লাশি করে একটি বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

রবিবার সকালে উপজেলার হরনী ইউনিয়নের টাকিংর সমাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাবুল একই এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে কোস্টগার্ডের একটি টিম। এ সময় বাবুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ঘরের বিভিন্ন অংশে তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের সঙ্গে পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বাবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে একাধিকবার বাবুল অস্ত্রসহ আটক হয়েছিলেন।

আটক বাবুলকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments