নোয়াখালী সদর উপজেলায় সাম্প্রতিক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মকান্ড এবং বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকমিদের উপর হামলার ঘটনা,কিশোর গ্যাংয়ের উৎপাত, চুরি,ডাকাতিসহ বিভিন্ন ক্ষেত্রে আইনশৃংখলা পরিস্থিতির অবনতিতে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালী জেলা জামায়াত নেতৃবন্দ।
গতকাল জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে এক সভায় সদর উপজেলার বিএনপির একটি মিছিলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনার প্রতিবাদ করে বক্তরা বলেন, এর আগেও নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশ্যে মিছিল করা হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিরোধে তৎপরতা দেখা যায়নি।
বর্তমান পরিস্থিতিতে জেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহনে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এ.কে.এম. শামসুদ্দিন ও জেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।



