জাতীয় গণিত অলিম্পিয়াডে সাফওয়ানা হোসেনের কৃতিত্ব

জাতীয় পর্যায়ের গণিত অলিম্পিয়াড ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে নোয়াখালী জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ানা হোসেন। ‘অ্যাবাকাস ব্রেইন জিম গ্রেড ২’ বিভাগে অংশ নিয়ে সে দেশের মধ্যে তৃতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল লেভেল ম্যাথ অলিম্পিয়াড ২০২৬-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই কৃতিত্ব অর্জন করে সাফওয়ানা।

মঙ্গলবার নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের বিজয়ী এই শিশু শিক্ষার্থীকে জেলা প্রশাসক মুহাম্মদ সফিকুর রহমান অভিনন্দন ও তার আরো সাফল্য কামনা করে বলেছেন, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ানা হোসেনের এ কৃতিত্ব দেখে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে আরো গৌরময় সাফল্য বহে আনবে বলে আমি প্রত্যাশা করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান রহিমা মনে করছেন, সাফওয়ানার এই অর্জন দেশের অন্যান্য শিশু-কিশোরদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং গণিত শিক্ষায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ প্রসঙ্গে সাফওয়ানার পিতা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, সাফওয়ানার এই অর্জনের পেছনে তার একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং মেধার প্রতিফলন বড় ভূমিকা রেখেছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্যের জন্য সবার নিকট দোয়া চাই।

সাফওয়ানা হোসেনের এ কৃতিত্বে শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments