ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লার পল্লবীর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
তিনি বাসায় অবস্থান করছেন এমন খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযানটি চালায় পল্লবী থানা পুলিশ।
রাত সাড়ে ১২টার দিকে অভিযান শেষে বাসা থেকে বের হয় পুলিশ। তবে ইলিয়াস উদ্দীন মোল্লাহকে বাসায় পায় যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, পুলিশের কাছে খবর ছিল ইলিয়াস উদ্দীন মোল্লাহ বাসায় অবস্থান করছে।
মঙ্গলবার রাতে তার পল্লবীর ১২ নম্বর সেকশনের প্রিন্স বাজারের পেছনের বাসায় অভিযান চালানো হয়। তবে বাসা তল্লাশী করে তাকে পাওয়া যায়নি।



