সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান বিএনপি নেতা কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর ধারা ৮ (১) অনুযায়ী রেজাউল হাসান লোদীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান,সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া এ প্রজ্ঞাপনে নিয়োগের অন্য শর্তগুলো চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও উল্লেখ করা হয়।

সিউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া রেজাউল হাসান কয়েস লোদী সিলেট সিটি করপোরেশনের চারবারের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র। মহানগর বিএনপিতে সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ নানা দায়িত্বে ছিলেন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments