রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি দু’পক্ষের হাতাহাতি

রাজশাহী সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নেতাকর্মীদের বড় অংশই বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা ঘোষিত নতুন কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দু’পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে রাজশাহী সরকারি সিটি কলেজ শাখার ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক ও শামানুল হক হৃদয়কে সদস্য সচিব করা হয়। ওই কমিটি নিয়েই নেতাকর্মীদের ক্ষোভ ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত আংশিক কমিটি বাতিল এবং নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বিকেলে সড়কে বিক্ষোভ করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। খবর পেয়ে নবগঠিত কমিটির নেতারা ঘটনাস্থলে আসলে উভয়পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উভয় পক্ষকে শান্ত করে।

বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবী অন্তর্ভুক্ত হয়েছে। তারা একে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বলেন, অর্থের বিনিময়ে ওই কমিটি গঠিত হয়েছে। অবিলম্বে কমিটি বাতিল এবং ত্যাগী ও যোগ্য নেতাক