বারী হত্যার প্রতিবাদে রংপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশে

ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান বলেন, বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে বিকেলে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তিনি  বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা। তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, কোনো হত্যাকাণ্ডের বিচারহীনতা সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই সাইফুল্লাহ হত্যার সু!য়,ষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে।

রোববার (২১ জুন) রাত সাড়ে১০টায় নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা। তারা সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন সরকার, সংগঠনের সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া এবং রংপুর জেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান, রংপুর জেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম, সেক্রেটারি হানিফুর রহমান সাধীন, মহানগর দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ মুজাহিদ, প্রচার সম্পাদক সামসুল ইসলাম, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন সরকার, সেক্রেটারি রাকিব মুরাদ, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুল হক মাসুম, সেক্রেটারি মাজেদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments