সিলেট কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশীর লাশ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকার ১২৬০ নম্বর পিলার সংলগ্ন পাহাড়ি তুরং ছড়া এলাকা থেকে মিক কন্দ দানী (৬০) নামে এক বাংলাদেশী নাগরিকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বৃহষ্পতিবার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, পোষ্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর করণ জানাযাবে। কোম্পানীগঞ্জ উপজেলার দমদমীয়া সীমান্তঘেঁষা তুরং গ্রামের কুলিবস্তি এলাকার মৃত সোকরিয়া কন্দ দানীর ছেলে নিহত মিক কন্দ।

স্থানীয় সূত্র জানায়, গত ২৪ জুন বুধবার ঐ ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় মরদেহে মাথা ও শরীরে পাথরের আঘ