সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গুলিতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে ৬ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এ
ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নাহিদ ও আশিক নামের দুইজনকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার আহত নাহিদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঐ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদ ও রেদোয়ানসহ কয়েকজন যুবক একটি দোকানে ধূমপান করছিল। এ সময় এলাকার কয়েকজন বয়োজ্যেষ্ঠ তাদের ধূমপান
করতে বারন করা উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ ঘটনার জেরে শুক্রবার রাত ৯টার দিকে দেওটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদের নেতৃত্বে একদল যুবক নাহিদ ও নাঈমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নাহিদ ও নাঈমসহ ৬ জন গুলিতে আহত হন। আহতদের মধ্যে নাহিদ ও আশিক নোয়াখালী জনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নাহিদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢা

