কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নদী অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল।
উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে গতকাল দুপুর থেকে দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে এই নদীর পানি । সোমবার সকাল ৬টায় নদীর পানি ভূরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।
পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তি নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। ডুবে গেছে এসব এলাকার আবাদি জমি ও নিম্নাঞ্চল। পানি বন্দি হয়ে পড়েছে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার নদী তীরবর্তি চরাঞ্চলের মানুষ।
অপরদিকে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রসহ সবকটি নদনদীর পানিও বৃদ্ধি অব্যাহত আছে ।
কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানিয়েছেন, উজানের ঢল ও বৃষ্টিপাত থাকায় জেলার সবকটি নদনদীর পানি আগামী ৪৮ ঘন্টা বৃদ্ধি পেতে পারে। এতে চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে ।



