রংপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণঅধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে নগরীর জুলাই চত্বর (টাউন হল) থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

গণমিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “দিল্লি না ঢাকা,  ঢাকা ঢাকা”, “জুলাইয়ের স্বীকৃতি দে, নইলে গদি ছাইড়া দে”, “অবিলম্বে গণভোট বাস্তবায়ন কর”, “জুলাই সনদ নিয়ে টালবাহানা চলবে না”, “গণভোট নিয়ে টালবাহানা চলবে না”, “আবু সাইদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “শহীদের রক্ত বৃথা যেতে দেব না”সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষ