জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং এর আকাঙ্ক্ষা নতুন প্রজন্মসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কর্মসূচির অংশ হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় ‘জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করবে দলটি। আগামী ৬ জুলাই থেকে এ কর্মসূচি শুরু হবে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ জুলাই থেকে একযোগে উত্তর ও দক্ষিণাঞ্চলে ‘জুলাই পদযাত্রা ২০২৬’-এ অংশ নেবেন এনসিপির শীর্ষ নেতারা। উত্তরাঞ্চলের পদযাত্রায় নেতৃত্ব দেবেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দক্ষিণাঞ্চলের পদযাত্রায় নেতৃত্ব দেবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া।
সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, এনসিপি বিশ্বাস করে জুলাই শুধু একটি মাস নয় বরং

