পাসপোর্ট অধিদপ্তরের সাবেক এডিজির ছেলেকে হত্যার অভিযোগ

রাজধানীর ধানমন্ডিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) সাবেক এডিজি রফিকুল ইসলাম ভূঁঞার রেখে যাওয়া শত কোটি টাকার সম্পদ দখল করতে তার একমাত্র ছেলে অর্নবকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভিকটিমের মা হালিমা খাতুন এই অভিযোগের তীর ছুঁড়ে দিয়েছেন অর্নবের চাচা ওসমান গনি ভূঁঞা, তার স্ত্রী মাসুদা বেগম মায়াসহ ১২ জনের দিকে। এই ঘটনায় শনিবার ধানমন্ডি থানা পুলিশ আদালতের নির্দেশে একটি হত্যা মামলা অন্তর্ভূক্ত করেছে।

পারিবারিক সূত্র জানায়, ওসমান গনি ভূঁঞা এক সময় পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) ছিলেন। ১৯৯৯ সালে বেসরকারি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল হত্যার ঘটনায় এসআই ওসমান গনিকে চাকরিচ‚্যত করা হয়। সেই ওসমান গনি ছিলেন ২০১৭ সালে অর্নবের বাবা রফিকুল ইসলামের মৃত্যুর পর থেকে শত কোটি টাকার সম্পদ দেখাশুনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।

পারিবারিক সূত্র জানায়, গত ২ মে সকালে ধানমন্ডির ১১ নম্বর সড়কের ৩১ নম্