সোনাইমুড়ীতে বৃক্ষ ও কৃষি উপকরণ বিতরণ

সরকারের নির্বাচনী অঙ্গিকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাছের চারা ও অন্যান উপকরণ এবং কৃষি পুনর্বাসন সহায়তা খাতে কৃষকদের মাঝে আমন ধান, মরিচ, সবজি বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়।

শুক্রবার বিকেলে উপজেলা কৃষি অফিস মিলনায়তনের অনুষ্ঠান উদ্বোধন করেন নোয়াখালী-১ আসনের এমপি ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।