রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জন নিহত

টানা ভারী বষর্ণে কক্সবাজারে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আটজন এবং খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া কক্সবাজার শহরে পাহাড়ধসে একজনের প্রাণ গেছে। টানা বৃষ্টিতে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

সোমবার দিবাগত রাত একটার পর থেকে ভোর পর্যন্ত উখিয়ার ৭, ১১ ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গা স্বেচ্ছ