কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বলদিপাড়া গ্রামের বাসিন্দা আবু সাইয়েদ (৬৮) এবং তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গিয়ে আবু সাইয়েদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান তার স্ত্রী রাবেয়া বেগম। স্বামীকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনাস্থলেই প্রথমে আবু সাইয়েদের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় রাবেয়া বেগমও মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ