টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি

জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে অবিলম্বে পুনঃচুক্তি সম্পাদনের মাধ্যমে চুক্তি নবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন টিসিবি ডিলাররা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন, জেলা কুড়িগ্রাম’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত টিসিবি ডিলাররা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

ফুলবাড়ী উপজেলার টিসিবি ডিলার হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন কুড়িগ্রাম সদরের টিসিবি ডিলার রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ রোকন আলী, রিপন মিয়া, উলিপুর উপজেলার আতাউর রহমান, চিলমারী উপজেলার পলাশসহ আ