মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৫১তম মৃত্যুবার্ষিকী

নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাস্ট্র প্রবাসী সাংবাদিক রুদ্র মাসুদের পিতা রক্ষীবাহিনীর হাতে নিহত সাবেক জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ (১০ জুলাই) শুক্রবার ।

এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ মরহুমের বাড়ি বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামে মসজিদে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মরহুমের সকল সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী সকলের কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তার পরিবার।

প্রসঙ্গত: মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন এবং স্বাধীনতা পরবর্তীকালে জাসদ রাজনীতির সাথে যুক্ত হন ইঞ্জিনিয়ার নজীর আহম্মদ। তিনি জাসদের গণবাহিনীর একজন সদস্য ছিলেন । ১৯৭৫ সালের ১০ জুলাই বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগে রক্ষীবাহিনী তাকে গুলি করে হত্যা করে।

মৃত্যুকালে তিনি অন্তঃসত্ত্বা স্ত্রী এবং দেড় বছরের শিশু পুত্র রেখে যান। তার মৃত্যুর পর জন্ম নেন ছোট ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি রুদ্র মাসুদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments