কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ

কৃষকদের শান্ত করে সার বিতরণ শুরু

কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। কৃষকদের অবরোধের কারণে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের শান্ত করলে সার বিতরণ শুরু হয়।

স্থানীয় কৃষকেরা জানান, নতুন অনন্তপুর বাজারের মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ থেকে মঙ্গলবার সার বিতরণের কথা ছিল। এ খবর পেয়ে সকাল থেকেই বিভিন্ন এলাকার কৃষকেরা দোকানের সামনে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। কিন্তু দীর্ঘ সময়েও ডিলারের লোকজন সার নিয়ে না আসায় ক্ষুব্ধ হয়ে তারা সড়কে নেমে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

কৃষকদের অভিযোগ, কয়েক দিন ধরে ডিলারের কাছে ঘুরেও তারা প্রয়োজনীয় সার পাচ্ছিলেন না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকায় সকালেই তারা বাজারে আসেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও বিতরণ শুরু না হওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হন।

খবর পেয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং পরে সার বিতরণ শুরু হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, প্রচুর কৃষকের উপস্থিতির কারণে সার বিতরণে কিছুটা সমস্যা হয়। পরে প্রশাসন ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে। উপসà