সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েট শিক্ষার্থী রাফিদ

মাত্র পাঁচ দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার। জীবন বাঁচাতে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা, সহপাঠীদের প্রার্থনা আর চিকিৎসার অর্থ জোগাতে রুয়েট প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগ—সবকিছুকে পেছনে ফেলে রোববার (২৭ সেপ্টেম্বর) চলে গেলেন না ফেরার দেশে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাফিদ শাহরিয়ার মারা যান। দুর্ঘটনার পর পাঁচ দিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

রুয়েট ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নগরীর বিনোদপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফিদ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল হঠাৎ ইউ-টার্ন নেয়। আকস্মিকতায় নিয়ন্ত্রণ হারিয়ে রাফিদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় তাঁর মাথা সড়কের ডিভাইডারে প্রচণ্ড আঘাত পায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রথমে ৮ নম্বর ওয়ার