ইমোতে নারী কণ্ঠে প্রেমের আলাপ
ছবিতে সেনাবাহিনীর পোশাক পরা এক নারী। আত্মবিশ্বাসী ভঙ্গি, চোখে-মুখে দৃঢ়তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি পেজে এমন ছবি ও ভিডিও দেখে আকৃষ্ট হন ইতালি প্রবাসী ২২ বছরের তরুণ শাহাদাত খান। ফেসবুকে পরিচয়, এরপর ইমোতে নিয়মিত কথোপকথন। ওপাশ থেকে ভেসে আসত নারীকণ্ঠ। মিষ্টি কথায় ধীরে ধীরে তৈরি হয় বিশ্বাস, সেই বিশ্বাস গড়ায় প্রেমে।
প্রবাসে থাকা শাহাদাতের কাছে কথিত নারী সেনা সদস্য হয়ে ওঠেন আপনজন। এরপর শুরু হয় নতুন গল্প—কখনো নিজের অসুস্থতা, কখনো মায়ের অসুস্থতা। আবেগে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন শাহাদাত। একবার নয়, বারবার। বিকাশ ও নগদের মাধ্যমে যেতে থাকে টাকা। এভাবে প্রায় ৭ লাখ টাকা নেওয়ার পর একসময় সন্দেহের দানা বাঁধে।

তারপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—যাকে এতদিন নারী সেনা সদস্য ভেবে প্রেমে পড়েছিলেন শাহাদাত, তিনি আসলে কোনো নারীই নন। পুরো পরিচয়টাই ছিল প্রতারণার ফাঁদ। আর সেই ফাঁদের পেছনে ছিলেন তোফায়েল আলম টিটু নামে এক পুরুষ।
পিবিআইয়ের দাবি, এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ছবি, নারীসুলভ কণ্ঠ এবং আবেগকে কাজে লাগিয়ে প্রবাসী তরুণের সঙ্গে প্রতারণার অভিযোগে টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ ও নগদ হিসাবের সিমসহ তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
যেভাবে শুরু ‘প্রেম’
রোববার পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম. এন. মোর্শেদ জানান, কেরানীগঞ্জের বারিশুর বাঘবাড়ি এলাকার শাহনাজ বেগমের ছেলে শাহাদাত খান ইতালিতে থাকেন।
ফেসবুকে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি পেজের মাধ্যমে কথিত নারী সেনা সদস্যের সঙ্গে তার পরিচয় à¦

