১০ কাঠা জমি দখল করতেই রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা

দখল চেষ্টার নেপথ্যে স্থানীয় সংরক্ষিত আসনের এমপির বিরুদ্ধে অভিযোগ

নিউ গিনি আবাসনে হামলায় প্রজন্ম লীগের নেতাসহ গ্রেপ্তার ৬

১০ কাঠা জমির ওপর একতলা বাড়িটির প্রতিটি জানালা-দরজা খুলে ফেলা হয়েছে। বাড়ির পেছনের বারান্দার কংক্রিটের দুটি পিলার ভেঙে দেওয়া হয়েছে। বাড়ির পেছনের সেমিপাকা দুটি কক্ষ গুঁড়িয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বাড়ি ভাঙা ইটের স্তূপের ওপর একটি এক্সকাভেটর দাঁড়িয়ে আছে। এটি দিয়ে ঘটনার দিন বৃহস্পতিবার রাতে বাড়ি ভাঙা হয়েছিল। এটি মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের চিত্র।

বৃহস্পতিবার রাত ১টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত মাত্র আড়াই ঘণ্টায় মেডিকেল সেন্টারে চিকিৎসায় ব্যবহৃত সামগ্রী, বাড়ির জানালা-দরজা ভেঙে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই ধ্বংসযজ্ঞের পেছনে নেপথ্যের কারিগর হিসেবে স্থানীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে হানিফ মিয়াভাঙচুর ও লুটপাটে নেতৃত্ব